ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ Logo কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ Logo কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? Logo বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি Logo রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু Logo শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে

পানির পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায়। এতে গৃহস্থালি কাজ ও রান্নাবান্না বন্ধ হয়ে চরম সংকটে পড়েছেন শিশু ও প্রবীণসহ এলাকার লক্ষাধিক বাসিন্দা।

গত ১৭ অক্টোবর সকাল থেকে নবীগঞ্জ এলাকার ওয়াসা পানির পাম্পটি নষ্ট হয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও পাম্প মেরামতে কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং বিকল্প হিসেবে পানির গাড়ি না পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, যোগাযোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেবল আশ্বাসের কথা জানাচ্ছে, কিন্তু বাস্তবে পাম্প মেরামতের উদ্যোগ দেখা যায়নি। জরুরি ভিত্তিতে ওয়াটার ট্যাংকারের মাধ্যমে বিশুদ্ধ পানি পাঠানোর অনুরোধ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে ২৪ নম্বর ওয়ার্ড সচিবের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, বর্তমানে শারদীয় দুর্গাপূজার বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কর্মীরা ব্যস্ত থাকায় পানির গাড়ি পাঠানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে দায়িত্বশীল কর্মকর্তাদের একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করছেন না বলে অধিবাসীদের অভিযোগ।

এলাকাবাসী অবিলম্বে নষ্ট পাম্পটি মেরামত করে স্বাভাবিক পানি সরবরাহ চালু করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওয়াটার ট্যাংকারের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি জানিয়েছেন তারা।

তবে সার্বিক বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) আবদুল্লাহ আল জোবায়ের জানান, পাম্পটি মেরামতের কাজ চলছে এবং আজ রাতের মধ্যেই নবীগঞ্জে পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা

পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে

আপডেট সময় ০২:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬