ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৪৫ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ আওয়ামী লীগের ১৪৫ নেতাকর্মীর নামে হত্যাচেষ্টার মামলা হয়েছে। মামলায় আরও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করেন ভুক্তভোগী আরিফ মিয়া।

মামলার অন্য আসামিরা হলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের (৭০), মহাসচিব মো. মজিবুল হক চুন্নু (৬০), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৭০), নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিব হাসান মাহমুদসহ (৫৫) প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ জুলাই দুপুর আড়াইটার সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে বাদীসহ ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামিরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করেন। তখন আরিফ মিয়াকে উদ্দেশ্য করে গুলি চালালে তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থলের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, আদালতের নির্দেশ মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৪৫ জনের নামে মামলা

আপডেট সময় ১০:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪