ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

শেখ হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত : দ্য ইকোনমিক টাইমস

বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের অনুরোধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারত এখনো সিদ্ধান্ত নেয়নি। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী ‘রাজনৈতিক প্রকৃতির’ কোনো অনুরোধ কার্যকর করা যায় না। এছাড়া ভারতের জন্য শেখ হাসিনার ভূমিকাও গুরুত্বপূর্ণ। তিনি চরমপন্থী দমনে এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ভারতের স্বার্থ রক্ষা করেছেন।

ভারতীয় সূত্রমতে, বর্তমান মুহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেবে না। ভারত এ ধরনের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে, যার উদাহরণ দালাই লামাও।

সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন, তা হলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।

ভারতের ঐতিহ্যগত অতিথি সংবর্ধনার উদাহরণ দিয়ে প্রতিবেদনটি উল্লেখ করে, দালাই লামার মতো বিষয়গুলোও এ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইস্যুটি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

শেখ হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত : দ্য ইকোনমিক টাইমস

আপডেট সময় ১১:০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪