ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দাপুটে জয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল, কমলো লিভারপুলের সঙ্গে ব্যবধান

বুকায়ো সাকা চোটে। তবে আর্সেনাল দেখিয়েছে যে তারা সাকার অনুপস্থিতিতেও মানিয়ে নিতে সক্ষম, নতুন বছরটা তারা শুরু করেছে দাপুটে জয়ে। বুধবার রাতে ব্রেন্টফোর্ডকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গানাররা।

এই মৌসুমে আর্সেনালের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় সাকা, যিনি হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের কারণে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকবেন। এটি ক্লাবের শিরোপা জয়ের আশায় একটি বড় ধাক্কা।
ব্রেন্টফোর্ডের মাঠে শুরুতেই পিছিয়ে পড়েছিল আর্সেনাল। ব্রায়ান এমবেওমো ১৩তম মিনিটে ব্রেন্টফোর্ডের প্রথম আক্রমণেই তাদের এগিয়ে দেন।

তবে আর্সেনাল নার্ভাস হয়নি। গ্যাব্রিয়েল জেসুস তার সাম্প্রতিক ফর্ম ধরে রেখে প্রথমার্ধে একটি ডাইভিং হেডারের মাধ্যমে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই মিকেল আর্তেতার দল আক্রমণ চালায় এবং পঞ্চম মিনিটে একটি কর্নার থেকে মিকেল মেরিনো আর্সেনালকে এগিয়ে দেন।

তিন মিনিট পর গ্যাব্রিয়েল মার্টিনেলি দুর্দান্ত ভলিতে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেন আর্সেনালের হাতে। শেষ পর্যন্ত ৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

এই জয়ে আর্সেনাল চেলসি এবং নটিংহ্যাম ফরেস্টকে পেছনে ফেলে ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে থাকা লিভারপুল ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আছে। অন্যদিকে, চোটে জর্জরিত ব্রেন্টফোর্ড তাদের দ্বিতীয় হোম পরাজয়ের কারণে ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

দাপুটে জয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল, কমলো লিভারপুলের সঙ্গে ব্যবধান

আপডেট সময় ১০:২০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫