ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বই ছাপাতে অসহযোগিতা করেছে বিগত সরকারের অসাধু চক্র: প্রেস উইং

২০২৫ শিক্ষাবর্ষের জন্য ৪০ কোটি বইয়ের মধ্যে ৬ জানুয়ারি পর্যন্ত ১১ কোটি ১ লাখ ৪৪ হাজার ৭১৩টি পাঠ্যবই ছাপা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, ছাপা হওয়া অধিকাংশ বই বিতরণ হয়েছে। এ প্রক্রিয়া চলমান আছে। এখনো অনেকগুলো পাঠ্যবই বিতরণ করা যায়নি, তাতে শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে। যদিও অনলাইনে আছে।

তিনি বলেন, আগে বেশির ভাগ বই ভারতে ছাপানো হলেও এবার সব বই বাংলাদেশে ছাপা হচ্ছে। এটার জন্য দেরি হচ্ছে। এতে সরকার আন্তরিকভাবে দুঃখিত। তবে এটার কিছু ইতিবাচক দিক হচ্ছে পাঠ্য বইয়ের সঙ্গে জড়িত শ্রমিকেরা উপকৃত হচ্ছে। এ ছাড়া বিগত সরকারের সময়ে তৈরি হওয়া অসাধু চক্র এবার বই ছাপাতে অসহযোগিতা করেছিল যাতে বিঘ্ন ঘটেছে। ভবিষ্যতে সমস্যাটা পুরোপুরি কাটিয়ে ওঠা যাবে। সরকার আশা করে চলতি মাসেই সব বই ছাপা হবে।

বই ছাপানোর অসহযোগিতায় এনসিটিবির সদস্যসহ ছাপানো প্রতিষ্ঠান জড়িত থাকলে তদন্ত করে সরকার ব্যবস্থা নেবে বলে জানান আজাদ মজুমদার।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বই ছাপাতে অসহযোগিতা করেছে বিগত সরকারের অসাধু চক্র: প্রেস উইং

আপডেট সময় ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫