ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ Logo কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ Logo কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? Logo বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি Logo রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু Logo শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

কবে জমা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, কতটা প্রস্তুত বাংলাদেশ

দীর্ঘ এক জটিলতার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিগত ২০২৪ সালের পুরো বছরের নাটকীয়তা শেষে সিদ্ধান্ত হয়, হাইব্রিড মডেলেই হবে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এরপরেই দ্রুতগতিতে এগুচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সব কাজ। এরইমাঝে ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দেয়ার সময়।

আইসিসির ঘোষণা অনুযাইয়ী, ১২ই জানুয়ারির মধ্যে অংশগ্রহণকারী ৮ দলকে নিজ নিজ স্কোয়াড জমা দিতে হবে। যদিও ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছেমতো পরিবর্তন আনতে পারবে। তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে।

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। খেলা হবে পাকিস্তানের তিন ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

টুর্নামেন্টে অংশ নিতে এরইমাঝে দল ঘোষণা করে ফেলেছে ইংল্যান্ড। জশ বাটলারকে অধিনায়ক করে ঘোষিত সেই স্কোয়াডে আছেন জফরা আর্চার, জো রুট, মার্ক উডের মতো ক্রিকেটাররা। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য তারা সফর করবে ভারতে। ৫ টি-টোয়েন্টির সঙ্গে খেলবে ৩ ওয়ানডে। ২০২৩ সালের ভারত বিশ্বকাপের বাজে ফর্ম কাটিয়ে উঠতে ইংলিশরা মরিয়া– তারই নমুনা দেখা গিয়েছে এখন পর্যন্ত।
যদিও স্কোয়াড জমা দেয়ার সময় ঘনিয়ে এলেও জটিলতার মাঝে আছে বাংলাদেশের স্কোয়াড। দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মাঝে তিক্ততা অজানা নয়। তামিম ইকবালের অবসর এবং মাঠে ফেরা নিয়ে আছে অনেক প্রশ্ন, অনেক গুঞ্জন। অন্যদিকে দেশে ফিরতে না পারার পর সাকিবও ৮-জাতি এই টুর্নামেন্ট খেলবেন কিনা, তাও বড় প্রশ্ন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা

কবে জমা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, কতটা প্রস্তুত বাংলাদেশ

আপডেট সময় ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫