ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রোজায় সরবরাহ ঠিক রাখতে সিটি ও মেঘনা গ্রুপকে অনুরোধ

রোজায় ভোজ্যতেলের সরবরাহে যাতে কোনো ধরনের ঘাটতি না হয় সেজন্য মেঘনা ও সিটি গ্রুপকে অনুরোধ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। শনিবার এ দুটি পরিশোধন কারখানা পরিদর্শনকালে তিনি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ অনুরোধ করেন।

এ সময় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও সহকারী পরিচালকরা উপস্থিত ছিলেন। এ দিন অধিতদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানা পরিদর্শনে সিটি গ্রুপের বিগত ১ মাসের তথ্য যাচাই-বাছাই করে দেখা যায়, শনিবার তারা মোট ১১ হাজার ৯৩৮ টন পাম অয়েল আমদানি, ১২ হাজার ২৭২ টন উৎপাদন ও ১১ হাজার ১১২ টন সরবরাহ করেছে। এই একই সময়ে ২০ হাজার ২৫ টন সয়াবিন তেল আমদানি, ৩৩ হাজার ৪৫২ টন উৎপাদন ও ২৯ হাজার ৪১৫ টন সরবরাহ করেছে। সবমিলিয়ে ১-১৭ জানুয়ারি পর্যন্ত মোট ১৭ হাজার ১৮০ টন সয়াবিন তেল ও ৩ হাজার ৭৯৬ টন পামওয়েল সরবরাহ করা হয়েছে।

অপরদিকে, অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন এবং পরিচালক (অভিযোগ এ তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম মেঘনা ভেজিটেবল অয়েল পরিদর্শন করেন। এ সময়, মেঘনা গ্রুপের সোনারগাঁও সিড ক্রাশিং মিলস লিমিটেডের কাছ থেকে বিগত ১ মাসের ভোজ্যতেল আমদানি ও উৎপাদন তথ্য সংগ্রহ করা হয়।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মেঘনা গ্রুপ গতবছরের ডিসেম্বর মাসে মোট ৫০ হাজার ৫৯১ টন সয়াবিন তেল আমদানি ও ৩৭ হাজার ৬১৮ টন সরবরাহ করেছে। পাশাপাশি ১৪ হাজার ৩০৭ টন পরিশোধিত পাম তেল আমদানি ও ৮ হাজার ৮০৪ টন সরবরাহ করেছে। এ ছাড়া চলতি মাসে মোট ৪০ হাজার ৫৮৯ টন সয়াবিন আমদানি ও ২৪ হাজার ৪৯৭ টন সরবরাহ করেছে। এ ছাড়া ৯ হাজার ৯৫৪ টন পরিশোধিত পাম তেল আমদানি ও ৬ হাজার ৯৪২ টন সরবরাহ করেছে।

পরিদর্শন শেষে আসন্ন রমজানসহ সারাবছর যেন বাজারে সরবরাহ চেইনে ঘাটতি না হয় সে ব্যাপারে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়। তবে নারায়ণগঞ্জের বাংলাদেশ এডিবল অয়েল কারখানায় গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাউকে না পাওয়ার কারণে এবং যানজটের কারণে শবনম ভেজিটেবল অয়েল (টিকে গ্রুপ) পরিদর্শন করা সম্ভব হয়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রোজায় সরবরাহ ঠিক রাখতে সিটি ও মেঘনা গ্রুপকে অনুরোধ

আপডেট সময় ১০:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫