ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ Logo কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ Logo কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? Logo বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি Logo রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু Logo শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ

ব্যর্থ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি কাটিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিসিবির লক্ষ্য এখন আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ভালো করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বিসিবি। যার অংশ হিসেবে বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির ভবিষ্যৎ সূচির বাইরে আগামী অক্টোবর মাসে সিরিজ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশের বোর্ডই। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজটি করতে চায় তারা। যেখানে হতে পারে তিনটি টি-টোয়েন্টি।

এ ব্যাপারে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরও আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’

অন্যদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে ক্রিকেটাররা এখন ব্যস্ত চলমান ডিপিএলে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দল। সেই সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে নাজমুল-মিরাজদের।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা

বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ

আপডেট সময় ০৩:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫