ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

২ ছেলেকে লাল-সবুজের জার্সিতে দেখতে চান হামজা

সাকিব আল হাসানের সঙ্গে তার তুলনায় আপত্তি হামজা চৌধুরীর। সোমবার দুপুরে যুক্তরাজ্য থেকে সিলেটে এসে পৌঁছেন বাংলাদেশি বংশোদ্ভূত ২৭ বছর বয়সি এই ব্রিটিশ ফুটবলার। হবিগঞ্জের বাহুবলে স্নানঘাটে পৈতৃক নিবাসে যান তিনি। সেখানেও মানুষের ভালোবাসায় সিক্ত এই মিডফিল্ডার গণমাধ্যমের মুখোমুখি হন।

এক প্রশ্নের উত্তরে হামজা বলেন, ‘আমার মনে হয় না যে, আমি সাকিব আল হাসানের পর্যায়ে পৌঁছাতে পেরেছি। সাকিব অনেক বছর ধরে খেলছেন বিশ্ব পর্যায়ে। তাই তার সঙ্গে আমার কোনো তুলনাই চলে না।’ হামজা স্পষ্ট করে দেন সাকিবের সঙ্গে তুলনায় তার আপত্তি।

আরেক প্রশ্নের উত্তরে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা ঝাঁকড়া চুলের হামজা জানান, তিনি চান তার দুই ছেলে যেন লাল-সবুজ জার্সি গায়ে খেলে। মানুষের অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত হামজা বলেন, ‘আমার মনটা আনন্দে ভরে গেছে। এই ভালোবাসা অবিশ্বাস্য।’ তিনি বলেন, ‘আফনারা সবাই আসছেন আমারে দেখবার লাগি। আমার খুব ভালো লাগছে। বাংলাদেশ জিন্দাবাদ।’

এবার এসে কেমন লাগছে? হামজার উত্তর, ‘আমেজিং, আমেজিং। অনেকদিন পর এলাম। রোমাঞ্চ বোধ করছি।’ আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম মাঠে নামার কথা হামজার। তার আশা, লাল-সবুজের জার্সিতে জয় দিয়ে শুরু করবেন তিনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

২ ছেলেকে লাল-সবুজের জার্সিতে দেখতে চান হামজা

আপডেট সময় ১২:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫