ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

১৭ বছর পর ফতুল্লার ডিআইটি মাঠে বিএনপির সমাবেশ

আগামীকাল শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠে সমাবেশ করবে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৭ বছর ঐতিহাসিক এই মাঠে সমাবেশ করতে দেয়া হয়নি বিএনপিকে।

প্রায় দেড় দশক সময় পর এই মাঠে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। সর্বশেষ ২০০৮ সালে ফতুল্লা ডিআইটি মাঠে বেগম খালেদা জিয়া নির্বাচনী জনসভায় ফতুল্লা ডিআইটি মাঠের জনসভায় এসেছিলেন। সেটাই ছিলো ফতুল্লা ডিআইটি মাঠে বিএনপির যে কোন পর্যায়ের সমাবেশ।

আগামীকাল শনিবার বিকেল তিনটায় ফতুল্লা থানার ডিআইটি মাঠে সমাবেশ করবে ফতুল্লা থানা বিএনপি। সমাবেশকে ঘিরে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ফতুল্লা থানার পাঁচ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে, উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

সমাবেশে সভাপতিত্ব করবেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সঞ্চালনায় থাকবেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

১৭ বছর পর ফতুল্লার ডিআইটি মাঠে বিএনপির সমাবেশ

আপডেট সময় ১০:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫