ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

১৫ বছরে ক্রিকেট নিয়ে যে আক্ষেপ জন্মেছে তামিমের

চলতি বছরের শুরুতেই (জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর যদিও ঘরোয়া প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাচ্ছেন। তবে এর মাঝে হার্ট অ্যাটাক ও সেখান থেকে ফিরে আসার মতো কঠিন কিছু অভিজ্ঞতা হয়েছে দেশসেরা এই ওপেনারের। আবার তামিমের সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে নিকট ভবিষ্যতে ক্রিকেট সংগঠক নাকি রাজনীতিবিদের ভূমিকা দেখা যাবে তাকে!

সম্প্রতি তামিমকে ক্রিকেট সংগঠক অ্যাসোসিয়েশন এবং রাজনৈতিক দলের মঞ্চেও হাজির হতে দেখা যাচ্ছে। গতকাল (শনিবার) তিনি যোগ দিয়েছিলেন বিএনপির ‘তারুণ্যের মহাসমাবেশ’-এ। যেখানে গত ১৫ বছর জাতীয় ক্রীড়াঙ্গনে চট্টগ্রামের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে কমেছে বলে আক্ষেপ প্রকাশ করেন তামিম। এজন্য তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও প্রতিশ্রুতি দিয়েছেন।

তামিম বলেন, ‘একটা সময় সব খেলাতেই জাতীয় দলে চট্টগ্রামের ৬-৭ জন খেলোয়াড় থাকত। কিন্তু গত ১৫ বছর এই জায়গা থেকে কষ্টেসৃষ্টে একজন-দুইজন সুযোগ পেয়েছে। কেন এমনটা হলো, তার জবাব খুঁজে বের করা জরুরি। ১৫-২০ বছর আগে চট্টগ্রাম থেকে অনেকেই বাংলাদেশের স্পোর্টসকে রিপ্রেজেন্ট (প্রতিনিধিত্ব) করত। আমি বিশ্বাস করি, আবারও সেই জায়গায় ফিরতে পারব।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

১৫ বছরে ক্রিকেট নিয়ে যে আক্ষেপ জন্মেছে তামিমের

আপডেট সময় ১০:৩৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫