ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ Logo কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ

পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনা ফের উত্তপ্ত ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক। ওই হত্যাকাণ্ডের ঘটনায় পাল্টাপাল্টি কূটনীতিকদের বহিষ্কার করেছে দেশ দুটি। এনডিটিভি লিখেছে, এই ইস্যুতে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয়কুমার বর্মাকে।

পাশাপাশি দিল্লিতে নিযুক্ত কানাডার ৬ কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কানাডাও ভারতীয় ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে। এতে দুই দেশের সম্পর্কে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত বছর জুন মাসে খুন হন হরদীপ সিং নিজ্জর। যার পর খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, নিজ্জর হত্যার সঙ্গে জড়িত ভারতের গোয়েন্দা সংস্থা।

যদিও তখনই ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে উড়িয়ে দিয়েছিল দিল্লি। নতুন করে সেই বিতর্ক ফের দানা বেঁধেছে সঞ্জয়কুমার বর্মার বিরুদ্ধে কানাডার তদন্তকারী সংস্থার বক্তব্যে। কানাডার দাবি, ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মা এই মামলায় ‘স্বার্থ সম্পর্কিত ব্যক্তি’। কূটনৈতিক রক্ষাকবচ থাকায় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি।

এই মন্তব্যের পর দিল্লি ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত স্টুয়ার্ট হুইলারকে তলব করে। তার কাছে গোটা বিষয়ের ব্যাখ্যা চাওয়া হয়। স্পষ্ট জানানো হয়, কানাডা সরকার যে অভিযোগ তুলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই বিষয়েই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, বারবার অনুরোধ করা হয়েছিল। অথচ কানাডা সরকার নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার কোনো প্রমাণ পেশ করেনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক

পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

আপডেট সময় ০৮:৫০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪