ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় আগুন দেওয়ায় ঘটনায় ৫ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত গাজী টায়ারস কারখানার অগ্নিকান্ডে ১৭৪ জন নিখোঁজ হওয়ার ঘটনায় অগ্নিকান্ডের জড়িত থাকার অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গাজী টায়ারস কারখানার সহব্যবস্থাপক পল রডিক্স বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বরপা কবরস্থান এলাকার রমজান আলীর ভুইয়ার ছেলে রাজু মিয়া, একই এলাকার নুরুল আমিনের ছেলে সিহাব, আক্তার হোসেনের ছেলে বেলায়েত হোসেন, সোলেইমান মিয়ার ছেলে বাবু মিয়া ও মৃত রহমত উল্লাহ ছেলে শফিকুল ইসলাম।
মামলার এজাহার থেকে জানা গেছে, তারাব পৌরসভার রূপসী এলাকার গাজী টায়ারস কারখানায় সিএনজি, ভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের টায়ার তৈরী করা হতো। ২০২৪ সালের ২৫ আগষ্ট বিকেল ৪ টার দিকে গাজী টায়ারস কারখানায় অজ্ঞাতনামা উশৃঙ্খলাকারীরা গেট ভেঙ্গে প্রবেশ করে কারখানার ভেতরে হামলার ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তারা কারখানার ভেতরে অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। এতে কারখানাটির প্রায় ৩৯৪ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকায় ক্ষয়-ক্ষতি হয়। এ ঘটনায় ২০২৪ সালের গত ১২ অক্টোবর গাজী টায়ারস কারখানার সহব্যবস্থাপক পল রডিক্স বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গাজী টায়ারস কারখানায় অগ্নিকান্ডের ঘটনা তদন্ত করে গ্রেপ্তারকৃত জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারাব পৌরসভার মাসাবো এলাকায় গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৫ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় আগুন দেওয়ায় ঘটনায় ৫ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০১:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫