ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ Logo কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ Logo কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? Logo বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি Logo রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু Logo শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

কোনো ফরম্যাটেই স্বস্তিতে নেই বাংলাদেশ দল। এমনকি লড়াই করতেও ব্যর্থ হচ্ছে টাইগাররা। এমন পরিস্থিতিতে এক পশলা স্বস্তি হয়ে এসেছে যেন এক জয়। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

৮৩ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন শামীম পাটোয়ারী। তার কাছে জানতে চাওয়া হয় ইনিংসের শুরুতে কুশল মেন্ডিসকে করা রান আউট কী ম্যাচের গেম চেঞ্জার ছিল কি না।
এমন প্রশ্নের জবাবে শামীম বলেন, ‘হ্যাঁ অবশ্যই, এখন আমরা উইন করেছি, ১-১ হয়েছে এখন। ফিল্ডিংটা অনেক জরুরি আমাদের জন্য। এটা আসলে বেশি খুশি হওয়ার কিছু নেই। প্রতিদিনই এটা আমার জব।’

পরে সিরিজ জেতার লক্ষ্যের কথা জানিয়ে শামীম জানান, ‘অবশ্যই ওয়ানডে সিরিজে আমরা হেরে গেছি। এখন ১-১ আছে। সিরিজ জেতার সুযোগ আছে আমাদের। আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারব ইনশাল্লাহ। অবশ্যই (জেতার) আত্মবিশ্বাস সবসময় থাকে। (দলের একাদশে) চেঞ্জ তো হয়, দলের ভালোর জন্য। জিততে পেরেছি এটা ভালো লাগছে।’

নিজের ব্যাটিং প্ল্যান নিয়ে শামীম বলেন, ‘আমি ব্যাটিংয়ে গেলে সবসময় আমার প্ল্যান থাকে ইতিবাচক থাকার। রিস্ক নিতেই হবে কারও না কারও। তো আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে রিস্কটা নিয়ে ফেলি। এবিডির (এবি ডি ভিলিয়ার্স) ব্যাটিং পছন্দ করি সবসময়। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এই টি-টোয়েন্টি খেলাটাই যত বেশি ইতিবাচক থাকব আমি মনে করে তত ভালো।’

প্রসঙ্গত, আগে ব্যাট করতে নেমে ১৭৭ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ। শেষ দিকে ২৭ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন শামীম। জবাব দিতে নামা লঙ্কানদের প্রথম উইকেট ছিল রান আউট। সিরিজজুড়ে দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে দারুণ এক থ্রোতে রান আউট করেছেন শামীম। বোলারদের বোলিং নৈপুণ্যে মাত্র ৯৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশ তুলে নিয়েছে ৮৩ রানের রাজকীয় এক জয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

আপডেট সময় ১১:৩৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫