ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মায়ামিতে খেলতে চায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের আপত্তি

২০১৮-১৯ মৌসুমে প্রথমবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে লা লিগার ম্যাচ আয়োজনের প্রস্তাব করেছিল লিগ কর্তৃপক্ষ। কিন্তু ফিফা, স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) ও যুক্তরাষ্ট্র সকার অ্যাসোসিয়েশনের আপত্তিতে তা আর সম্ভব হয়নি। এবার একই শহরে লা লিগার একটি ম্যাচ খেলতে চায় বার্সেলোনা ও ভিয়ারিয়াল। আরএফইএফের অনুমোদনের পর তারা যখন ফিফার দিকে তাকিয়ে, তখনই আপত্তি জানাল রিয়াল মাদ্রিদ।

চলতি বছরের ২০ ডিসেম্বর লা লিগার সপ্তদশ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা-ভিয়ারিয়াল। যা মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে লা লিগা ও আরএফইএফ। ক্লাব দুটি এর আগেই তাতে সম্মতি দিয়েছে। কিন্তু স্পেনের বাইরে নিজেদের প্রধান কোনো লিগের ম্যাচ আয়োজনকে ‘অন্যায্য সুবিধা দেওয়ার পাশাপাশি অগ্রহণযোগ্য নজির স্থাপন করবে’ বলে মন্তব্য করেছে রিয়াল।

এক বিবৃতিতে মাদ্রিদের ক্লাবটি জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ তার সদস্য, সমর্থক ও সামগ্রিকভাবে ফুটবল সমর্থকদের কাছে এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা জানাতে চায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলোকে অবহিত বা পরামর্শ না করে আরএফইএফ এই সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে মায়ামিতে ম্যাচ আয়োজন হোম-অ্যাওয়ে লিগ ফরম্যাটে আঞ্চলিক পারস্পরিকতার মূল নীতি লঙ্ঘন করবে।’ একইসঙ্গে বিষয়টি নিয়ে স্প্যানিশ ফুটবল সংস্থা ও সুপ্রিম স্পোর্টস কাউন্সিলকে যেন চাপ দেয় সেজন্য উয়েফার দৃষ্টি আকর্ষণ করেছে রিয়াল মাদ্রিদ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মায়ামিতে খেলতে চায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের আপত্তি

আপডেট সময় ১১:০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫