ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে মাদক, অস্ত্র ও গুলিসহ শুটার রিয়াজের ৫ সহযোগী গ্রেপ্তার

রূপগঞ্জে মাছিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদক, আগ্নেয়াস্ত্র, গুলিসহ শুটার রিয়াজ বাহিনীর পাঁচ সহযোগীকে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল এবং রূপগঞ্জ থানা পুলিশের এই যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-রমজান মোল্লা (৩৫), সবুজ (২৬), মেহেদী হাসান (২৫), এনামুল হক (২৫), সুমন হোসেন (২৩)।

তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর পাঁচ জনকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পূর্বাচল আর্মি ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা, ছয় বোতল ফেনসিডিল, নয় পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এরা রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাদাবাজ শুটার রিয়াজের সহযোগী। তাদের কর্মকান্ডে এলাকাবাসী একপ্রকার জিম্মি হয়ে আছে। উল্লেখ্য যে গত ০৩ সেপ্টেম্বর সিলেটের গোয়াইনঘাট এলাকা থেকে শুটার রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বাচল আর্মি ক্যাম্প জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদক, অস্ত্র ও গুলিসহ শুটার রিয়াজের ৫ সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫