ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ধীরগতি যানবাহনে অফিসগামীদের দুর্ভোগ

সপ্তাহের প্রথম কার্যদিবসে ভোর থেকে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। যদিও রাস্তায় পানি জমেনি, তবু বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে গেছে। এতে অফিসমুখী মানুষ পড়েছেন দুর্ভোগে। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণি রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যাত্রীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা গেছে, হালকা বৃষ্টিতে রাস্তাজুড়ে যানবাহনের গতি অনেকটা থেমে গেছে। গাড়িগুলো হর্ন বাজিয়েও এগোতে পারছে না। সড়কের দুই পাশে অফিসগামী মানুষ দাঁড়িয়ে বাসের অপেক্ষায়। কেউ ছাতা মাথায়, কেউ আবার ভিজে ছাতা ছাড়াই দৌড়াচ্ছেন বাস ধরতে। এই সুযোগে রিকশা ও সিএনজির ভাড়াও বেড়ে গেছে।

বিশেষ করে বনানী মোড় থেকে শুরু করে মহাখালী পর্যন্ত দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রাইভেটকার ও বাস। হালকা বৃষ্টির কারণে গাড়িচালকরা ধীরে চালাচ্ছেন, ফলে ছোট ছোট মোড়ে গাড়ির চাপ আরও বেড়ে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ধীরগতি যানবাহনে অফিসগামীদের দুর্ভোগ

আপডেট সময় ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫