ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রোনালদো-তোরেস-রেতেগির পেনাল্টি মিস, তবুও জিতল পর্তুগাল-স্পেন-ইতালি

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা (১৪১) ক্রিশ্চিয়ানো রোনালদো যথারীতি পারফর্ম করে চলেছেন ক্লাব ও জাতীয় দলে। গতকাল (শনিবার) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু মিস করেছেন পেনাল্টি। অবশ্য রাতটাই ছিল পেনাল্টি মিসের। রোনালদো-তোরেস-রেতেগি-হালান্ড প্রত্যেকেই নিজেদের ম্যাচে সুযোগ হারিয়েছেন। তবুও জিতেছে তাদের দল।

পর্তুগাল বাছাইয়ের ম্যাচ খেলতে নেমেছিল আয়ার‌ল্যান্ডের বিপক্ষে। ম্যাচজুড়ে রোনালদো-ব্রুনো-পেদ্রোরা দাপট দেখালেও তাদের জয়নির্ধারণী গোল পেতে ৯১ মিনিট (যোগ করা সময়) পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সর্বশেষ নেশন্স লিগের চ্যাম্পিয়নরা ৭০ শতাংশ বল দখলে রেখে ৩০টি শট নেয় আয়ার‌ল্যান্ডের বিপক্ষে। এর মধ্যে ৬টি লক্ষ্যে ছিল। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে রুবেন নেভেস গোল করে ড্র (১-০) থেকে বাঁচিয়েছেন পর্তুগালকে।

পর্তুগিজদের জয়টা আরও সহজ হতে পারত ৭৫ মিনিটে রোনালদো পেনাল্টি মিস না করলে। বাছাইয়ের আগের দুই ম্যাচে তিনি অবশ্য তিন গোল করেছিলেন। এ ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল পর্তুগাল। একই রাতে জর্জিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে স্পেনের জয় এবং এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি।

স্পেনের ম্যাচটিও ছিল একপেশে। জর্জিয়ার বিপক্ষে ৮৩ শতাংশ পজেশনের পাশাপাশি ২৪ শটের ৭টি লক্ষ্যে ছিল তাদের। স্প্যানিশদের পক্ষে একটি গোল করেছেন ইয়েরেমি পিনো ও মিকেল ওয়ারজাবাল। এই ম্যাচেও পেনাল্টি মিসটা করেছেন ফেররান তোরেস। ২৯ মিনিটে স্পটকিকে তিনি গোল করতে ব্যর্থ হন। তবে ২-০ ব্যবধানে জিতে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন। ৬ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান তুরস্কের।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

রোনালদো-তোরেস-রেতেগির পেনাল্টি মিস, তবুও জিতল পর্তুগাল-স্পেন-ইতালি

আপডেট সময় ১২:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫