ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জের অলিতে গলিতে কিশোর গ্যাং এর মাদক সেবন, আতঙ্কিত এলাকাবাসী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় কিশোর গ্যাং মহড়ায় আতঙ্কিত এলাকাবাসী। নাসিক ১ নং ওয়ার্ড সিআই খোলা ম্যানচেস্টার ইংলিশ মিডিয়াম স্কুলের গলিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাং সদস্যরা মাদক সেবন ও প্রায় সময় মারামারির ঘটনা ঘটাচ্ছে। কিশোরগ্যাংদের উশৃঙ্খল আচরণে এলাকাবাসী ভিত হয়ে পড়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য ভাবে কিশোর গ্যাং এর সদস্যরা পৃর্ব পাইনাদী সিআই খোলার বিভিন্ন গলিতে মাদক সেবন ও আড্ডাবাজি করছে। এসব গলিতে পুলিশের তৎপরতা চোখে পড়ার মত নয়। একাধিকবার থানা পুলিশকে কিশোর গ্যাং এর বিষয়ে অবগত করা হলেও পুলিশ এখনো পর্যন্ত উল্লেখ যোগ্য কোন ভূমিকা পালন করতে পারেনি।

এলাকাবাসীর অভিযোগ, নাসিক ১ নং ওয়ার্ড সিআই খোলা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিয়মিত টহল না থাকায় কিশোর গ্যাং বাহিনী দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশের নিয়মিত টহল থাকলে কিশোর গ্যাং বাহিনী এত বেপরোয়া হতো না। এসব কিশোর গ্যাং এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার সাহস পাচ্ছি না। প্রতিবাদ করলে বিভিন্ন হামলার শিকার হতে হচ্ছে।

নাসিক ১ নং ওয়ার্ড পৃর্ব পাইনাদী সিআই খোলা এলাকার এক ভবন মালিক বলেন, কিশোর গ্যাং সদস্যদের হাতে এক প্রকার আমরা জিম্মি হয়ে আছি। তারা এতটাই বেপরোয়া কিছু বললেই ফোন করে কিশোর গ্যাং সদস্যদের এনে মারধর করা সহ বিভিন্ন হুমকি দিয়ে যায়। আমাদের ছেলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তিত। এই এলাকার বেশিরভাগ মানুষ বিভিন্ন জেলার বাসিন্দা। তারা জায়গা কিনে এসব এলাকায় বাড়িঘর করেছে। তাই কেউ কিশোর গ্যাং সদস্যদের ভয়ে কিছু বলার সাহস পায় না।

তাই নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও র‍্যাব ১১ এর হস্তক্ষেপ কামনা করছি।

উক্ত বিষয়ে সিদ্ধিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর আলম বলেন, পুরা সিদ্ধিরগঞ্জের যেকোনো বিষয় আমার থানা পুলিশকে দেখতে হয়। এলাকার মানুষ যদি সচেতন না হয় তাহলে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, কিশোর গ্যাং নির্মূল করা পুলিশের পক্ষে একা সম্ভব না। ওসি মোহাম্মদ শাহিনুর আলম আরো বলেন, সিদ্ধিরগঞ্জ থানার পাশাপাশি আপনারা র‍্যাব ও ডিবিকে বিষয়গুলি জানান। পরে কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই পুলিশ কর্মকর্তা।

উক্ত বিষয় জানতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল মোঃ হাসিনুজ্জামান বলেন, কোন কিশোর গ্যাং সদস্যদের ছাড় দেওয়া হবেনা। উক্ত এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জের অলিতে গলিতে কিশোর গ্যাং এর মাদক সেবন, আতঙ্কিত এলাকাবাসী

আপডেট সময় ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫