ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

কলাগাছিয়া ২, ৪ ও ৫ নং ওয়ার্ডে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাবুল

৩১ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টা থেকে কলাগাছিয়া ইউনিয়ন ২, ৪ ও ৫ নং ওয়ার্ডের হাজীপুর, পশ্চিম নয়ানগর, কল্যান্দী, জিওধরা, ২ নং মাধবপাশা, ১ নং মাধবপাশা, ফরাজীকান্দা এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল জনসংযোগ, নির্বাচনীয় সালাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।

প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে এদেশের উন্নয়নের সূচনা করেন, এখন বিদেশ থেকে যে রেমিটেন্স আসছে সে ব্যাপারে বিদেশে আমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তারই অবদান। আমি যে গার্মেন্টসের ব্যবসা করছি সারা বাংলাদেশে এমন হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এখানে লক্ষ কোটি লোক কাজ করছে এটাও তারই অবদান। আমি আজ আপনাদের মাঝে দেখা করতে এসেছি, পরিচিত হতে এসেছি। আপনাদের সাথে আবার দেখা হবে। আমাকে যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় তাহলে আমি আশাকরি আপনাদের এলাকার উন্নয়ন করতে পারব। ইনশাআল্লাহ। আপনারা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার সুস্থতার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি তাদের পক্ষ হয়ে আপনাদেরকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়া জন্য এসেছি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরে আলম মোহাম্মদ হোসেন, মো. সুলতান, আনোয়ার হোসেন, শাহানুর, সোহাগ, আলমগীর হোসেন, তাইজুল ইসলাম, মো. শাহজাহান, মো. করিম, ইসমাইল, আহমাদ হোসেন, আল-আমিন, বিপ্লব, শাহাদত, সালাউদ্দিন, শান্তি, শিরিন আক্তার, লায়লা আক্তার ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগন।

এতে আরো উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ্, মহানগর ১৪ নং ওয়ার্ড মহিলা দলের সিনিয়র সভাপতি জিসান সুরাইয়া, মহানগর ২২ নং ওয়ার্ড বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক রাবিয়া বশরি, ২৪ নং ওয়ার্ড বিএনপি-নেতা আব্দুস সাত্তার।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

কলাগাছিয়া ২, ৪ ও ৫ নং ওয়ার্ডে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাবুল

আপডেট সময় ১২:১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫