ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপে ইঙ্গিত, কঠোর বার্তা ট্রাম্পের

ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প।

শনিবার (১৫ নভেম্বর) আনাদোলুর প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে বলতে পারছি না এই পদক্ষেপ ঠিক কেমন ধরনের হবে, তবে আমি এর কিছুটা ঠিক করে ফেলেছি।’

এয়ার ওয়ান ফোর্সে ট্রাম্পকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, তিনি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের নিয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তখন এসব বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, মাদক পাচার রোধে মার্কিন পদক্ষেপের ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। তবে প্রতিবেশী দেশগুলোর সাথে জড়িত চ্যালেঞ্জগুলোর দিকেও ইঙ্গিত করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘মেক্সিকো নিয়ে আমাদের সমস্যা আছে। আমাদের কলম্বিয়ার সঙ্গে সমস্যা রয়েছে। আমরা খুব ভালো পদক্ষেপ নিয়েছি। আমাদের পদক্ষেপের কারণে আমাদের দেশে মাদক আসা এখন আগের চেয়ে অনেক কৃমে গেছে।’

গত দুই মাসে, মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পরিবহনের দাবি করা কমপক্ষে ২১টি জাহাজে মারাত্মক হামলা চালিয়েছে, যদিও তারা চোরাচালানের সাথে জড়িত থাকার প্রমাণ দেয়নি, যার ফলে ৮০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপে ইঙ্গিত, কঠোর বার্তা ট্রাম্পের

আপডেট সময় ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫