ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর Logo মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার Logo মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ Logo গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা Logo সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন Logo প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! Logo খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ Logo ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক Logo যুব উন্নয়ন কর্মকর্তা শাহেনশাহর মা জাহানারা আর নেই Logo সরকারি সময়সূচি উপেক্ষার অভিযোগ: কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ

র‌্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর গুলিতে নারী গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় রোববার (১৫ নভেম্বর) বিকেলে র‌্যাব-১১ একটি অভিযান চালায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তারের জন্য। অভিযানকারী র‌্যাব-গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে জাহিদ ও তার সহযোগীরা গুলি ছুড়ে। এতে স্থানীয় এক বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তার (২২) নামে এক নারী গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার জাহিদ পারভেজ নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে গুলি চালানোর চেষ্টা করে। ঘটনার পর থেকেই র‌্যাব তার অনুসন্ধান চালাচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, “সন্ত্রাসী জাহিদের নামে ফতুল্লা থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। শনিবারের ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

র‍্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, “গোয়েন্দাদের তৎপরতা শুরু হওয়ার আগেই জাহিদ বিষয়টি টের পেয়ে গুলি চালায়। ফলে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।”

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

র‌্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর গুলিতে নারী গুলিবিদ্ধ

আপডেট সময় ০৮:০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫