ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

৬০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক

প্রায় ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ মেরামতকাজ শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়।

এর আগে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে গ্যাসবিহীন হয়ে পড়ে পুরো শহর। ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর সড়কের শাসনগাঁও এলাকায় উড়ালসেতুর বোরিংয়ের পাইল গাঁথুনি করার সময় তিতাস গ্যাসের ১২ ইঞ্চি ব্যাসার্ধের একটি পাইপলাইন ফেটে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় তিতাস কর্তৃপক্ষ পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েন আবাসিক গ্রাহকরা। রান্না করতে গিয়ে অনেক পরিবারকে সিলিন্ডার, ইন্ডাকশন কিংবা বিভিন্ন বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করতে হয়। বন্ধ হয়ে যায় বেশ কিছু শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমও।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, যেখানে পাইপলাইনের ফাটল ধরে সেটি ‘ডেঞ্জার জোন’ হিসেবে চিহ্নিত। এর পাশেই রয়েছে একটি দ্বিতল ভবন ও বিদ্যুতের খুঁটি। ঝুঁকির কারণে সর্বোচ্চ সতর্কতা নিয়ে ধাপে ধাপে মেরামত কাজ সম্পন্ন করতে হয়েছে।

মেরামত শেষে মঙ্গলবার ভোর থেকে পুরো এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

৬০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক

আপডেট সময় ১২:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫