ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ প্রতীক্ষিত কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় শীতলক্ষ্যা নদীর পাড়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং সিটি কর্পোরেশন প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ উদ্বোধন করেন।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মো. আহসানুরজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন, এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী শাহীনুর আলম ও মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

নারায়ণগঞ্জ সদরকে বন্দরের সাথে সংযুক্ত করার জন্য কদমরসুল সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ২০১৭ সালে স্থানীয় সরকার বিভাগে প্রকল্প যাচাই কমিটির সভায় সেতুর পরিকল্পনা এবং ২০১৮ সালের একনেকের সভায় ৫৯০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩৮৫ মিটার দীর্ঘ সেতুর প্রকল্প অনুমোদিত হয়। বিভিন্ন কারণে নির্মাণ কাজ দীর্ঘায়িত হলেও ২০২৩ সালে একনেকে প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

নির্বাহী প্রকৌশলী মো. আহসানুরজ্জামান বলেন, “দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। সে ব্রিজ নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা টেস্ট পাইলিং কাজের উদ্বোধন আয়োজন করি।”a

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন

আপডেট সময় ১০:০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫