ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

নতুন দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচ মামলার মধ্যে দুইটির শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত আইভীর জামিন নামঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইভীর আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকা সত্ত্বেও তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। এর আগে একই মামলায় এজাহারে নাম না থাকায় ১৯ জনকে জামিন দেওয়া হলেও আইভীকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে তারা উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন।

অ্যাড. আওলাদ আরো বলেন, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও নতুন করে তাঁকে আরও পাঁচ মামলায় জড়ানো হয়েছে, যেগুলোর কোনোটাতেই তাঁর নাম নেই।

তিনি জানান—ইয়াসিন হত্যা মামলার এজাহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে ইয়াসিনকে হত্যা করেছেন। অন্য মামলায় বলা হচ্ছে আইভী পুলিশের ওপর হামলা করেছেন, অথচ ঘটনাকালে তিনি পুলিশ কাস্টডিতে ছিলেন এবং এজাহারে তাঁর নামও ছিল না।

তার পরও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান আইভীর আইনজীবী।

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

নতুন দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর

আপডেট সময় ০১:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫