ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে লাঠি হাতে সড়কে ও ফুটপাতের অস্থায়ী হকারদের উচ্ছেদ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া থেকে শুরু করে দুই নম্বর গেট পর্যন্ত হকারদের উচ্ছেদ করেন তিনি।

এ সময় তার সঙ্গে লাঠি হাতে তার কয়েকজন অনুসারীকেও দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু বলেন, “হকারদের কারণে নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় হাঁটতে পারে না। যানজট লেগেই থাকে। ফুটপাত তো বটেই, এখন রাস্তাও ভ্যানগাড়ি দিয়ে দখল করে রেখেছে। পাঁচ আগস্টের পর একাধিকবার এসপি-ডিসির সঙ্গে কথা বলে তাদের সরানো হয়েছিল। কিন্তু আবারও দখল শুরু করেছে। তাই আজ কঠোর অবস্থান নিয়েছি এবং লাঠি হাতে নেমেছি।”

তিনি আরও বলেন, “কঠোর অবস্থান না নিলে এই ভ্যানগাড়ি ও হকারদের রাস্তা দখল বন্ধ করা যাবে না। যানজটমুক্ত শহর চাইলে ফুটপাত দখলমুক্ত করতেই হবে। জনগণের স্বার্থে এই কঠোর উদ্যোগ নিয়েছি। অভিযান চলমান থাকবে।”

এর আগেও ফুটপাত ও সড়ক দখল করে রাখা হকারদের উচ্ছেদে কাজ করতে দেখা গেছে এ বিএনপি নেতাকে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে হকার একটি বড় সংকট। হকারদের একাধিকবার পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও তারা প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের দুইপাশের ফুটপাত দখল করে রাখেন। এতে নাগরিকদের স্বাভাবিক চলাচলে ব্যহত হয়। একইসঙ্গে সড়কে যানজটেরও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে হকার।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লাঠি হাতে হকার উচ্ছেদ করলেন টিপু

আপডেট সময় ১১:৫২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫