ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আড়াইহাজার উপজেলায় সরেজমিনে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর।

শনিবার (১৩ ডিসেম্বর) নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলার একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামরানী চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট্রাল করোনেশন স্কুল অ্যান্ড কলেজ এবং উজানগোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। প্রতিটি কেন্দ্রে তিনি ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন।

এ সময় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

সার্বিকভাবে আড়াইহাজার উপজেলায় নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় ০৪:৫৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫