ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

চাষাঢ়ায় হাদির গায়েবানা জানাজা

নারায়ণগঞ্জ শহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আছরের নামাজের পর চাষাঢ়ায় বাগে জান্নাত মসজিদের সামনে নবাব সলিমুল্লাহ সড়কে এ নামাজের আয়োজন করা হয়।

গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, দলের জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমানসহ সাধারণ মানুষজন।

জানাজার নামাজ পরিচালনা করেন বাগে জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান।

এনসিপি নেতা আহমেদুর রহমান তনু ইনকিলা মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, “জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এবং দেশ বিনির্মাণে হাদি ভাইয়ের মতো প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। সকলে মিলেই আমরা বাংলাদেশ গড়বো।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরিফ বিন ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। গত ১৮ জুলাই গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর একটি সড়কে গুলিবিদ্ধ হন তিনি। তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠায় অন্তর্বর্তী সরকার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ জুলাই সন্ধ্যায় তার মৃত্যুর খবর পাওয়া যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

চাষাঢ়ায় হাদির গায়েবানা জানাজা

আপডেট সময় ১১:২৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫