ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

অপারেশন ডেভিল হান্ট: চতুর্থ দিনে ৬ থানা থেকে গ্রেপ্তার ১৬

‘অপারেশন ডেভিল হান্ট’র চতুর্থ দিনের অভিযানে জেলার ছয় থানা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিন অভিযানে সদর মডেল থানা থেকে তিনজন, বন্দর থানায় একজন, ফতুল্লা মডেল থানায় দুইজন, সিদ্ধিরগঞ্জ থানায় চারজন, আড়াইহাজার থানা থেকে পাঁচজন এবং রুপগঞ্জ থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বৈষম্যবিরোধী আন্দোলনকালীন এবং সন্ত্রাসী বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদর মডেল থানায় গ্রেপ্তার তিনজন হলো- সৈয়দপুর পশ্চিম ফকির বাড়ী এলাকার মৃত জয়নাল আবেদীন শিকদারের ছেলে মো. বশির উদ্দিন শিকদার (৪৮), নারায়ণগঞ্জ জেলা পরিষদ এলাকার মৃত চান শরিফ সরদারের ছেলে মো. রিপন সরদার (৪৫), নতুন সৈয়দপুর এলাকার মৃত হাজী দাদন সরকারের ছেলে কাজী হারুনুর রশিদ।

ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তার দুজন হলো- মাসাইর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে মো. তরিকুল ইসলাম (৪৭), কালামপুর এলাকার ধনজয়ের ছেলে মিষ্টি শিরু।

সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেপ্তার চারজন হলো- মিজমিজি পাইনাদি এলাকার আ. মালেক সরকারের ছেলে মো. জুম্মান সরকার (৪৩), কদমতলী এলাকার মৃত মো. নুরুল ইসলামের ছেলে মো. তাজুল ইসলাম (৪৪), জালকুড়ি পুরাতন সাউদবাড়ী এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. খোরশেদ আলম (৫৪) এবং কলাবাগ এলাকার শাহাবুদ্দিনের ছেলে রহিম উদ্দিন।

বন্দর থানায় গ্রেপ্তার একজন হলো- ধামগড় উপজেলার সেনেরবাড়ী এলাকার মৃত হাজী সোনা মিয়ার ছেলে হাজী মো. মঞ্জু (৫৫)।

রূপগঞ্জ থেকে ভোলানাথপুর এলাকার মো. শামছুল হকের ছেলে শহিদুল ইসলাম শ্রাবন (৩২)।

আড়াইহাজার থানায় গ্রেপ্তার পাঁচজন হলো- নাগেরচর এলাকার মো. রমিজ উদ্দিনের ছেলে মো. আজিজুল্লাহ (৩০), ব্রাহ্মন্দী ইউনিয়নের সাহাবুদ্দিনের ছেলে মজিবুর রহমান (৬৪), গোপালদী পৌরসভার মৃত জয়নাল কমিশনারের ছেলে ইউসুফ আলী ইমন (২৬), একই এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে মো. রিফাত হোসেন (২৮), একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে ছাব্বির (২১)।

এছাড়া গত শুক্রবার জেলার সাতটি থানায় স্থাপিত সাতটি চেকপোস্টে অভিযান চালিয়ে ৩১৯টি যানবহন এবং ৩৪৭ টি মোটরসাইকেল তল্লাশি করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৪টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ১৬ ডিসেম্বর অপারেশন ডেভিল হান্টে ১৯ জন, ১৭ ডিসেম্বর ২৬ জন এবং ১৮ ডিসেম্বর ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট: চতুর্থ দিনে ৬ থানা থেকে গ্রেপ্তার ১৬

আপডেট সময় ১১:২৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫