ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

‘হ্যাঁ ভোট’ মানে সংস্কার, আর ‘না’ মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত- ড. বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘হ্যাঁ ভোট’ মানে আপনি সংস্কারের পক্ষে। আর ‘না’ ভোট মানে যেভাবে চলছে সেভাবে চলবে। মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে। দুঃখজনক হলেও সত্য, সরকার যে প্রচার-প্রচারণা চালানোর কথা সেটি তারা করেনি। সরকার হলো একটি জগদ্দল পাথরের মতো। এই জগদ্দল পাথর সরানো বড় দুরূহ। আশা করি, তারা প্রচার প্রচারণা চালাবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার এ সময় আরো বলেছেন, রাষ্ট্রের কতগুলো মৌলিক সংস্কারের বিষয়ে এবারের নির্বাচনে সব নাগরিকদের মতামত দেওয়ার সুযোগ হবে। ৪৮টি বিষয়কে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই চারটি প্যাকেজে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে গণভোট হবে। আমরা সুজনের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছি, শীঘ্রই গণভোটের বিষয়ে প্রচার প্রচারণা চালাবো। মানুষ যেন জেনে বুঝে ভোট দিতে পারে। কি কি সংস্কার হবে, এই সংস্কারের মাধ্যমে কি সুফল বয়ে নিয়ে আসবে?

সংস্কারের বিষয়ে গণভোট অন্তর্ভুক্ত উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারে ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনতে আমি নিজে আদালতে গিয়েছি এবং বর্তমানে এটি ফিরে এসেছে। পঞ্চদশ সংশোধনীর রায় হওয়ার কথা ছিলো গত বৃহস্পতিবার।দুর্ভাগ্যবশত আপিল বিভাগে এটি স্থগিত হয়েছে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে এটির শুনানির তারিখ পড়েছে। তখন আশা করি, দেশে ফের তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে।

সুজন এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরন বিশ্বাস ও মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু ও সদস্য সচিব, এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের সভাপতি কাজী আনিসুল হক হীরা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশাসনের জন্য নাগরিক সুজনের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

‘হ্যাঁ ভোট’ মানে সংস্কার, আর ‘না’ মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত- ড. বদিউল আলম মজুমদার

আপডেট সময় ০২:১৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫