ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সাদিযানি এলাকার মৃত আলী মর্তুজা মিয়ার ছেলে মিরাজ হোসেন মুন্না (২২), ফেনী জেলার সদর থানার গোবিন্দপুর এলাকার রবিউল মিয়ার ছেলে মাঈন উদ্দিন (২৭) এবং একই জেলার সদর থানার মাছিমপুর এলাকার কবির আহম্মদ মিয়ার ছেলে রাকিব (২০)।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। অভিযানে ২০ কেজি গাঁজাসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ আরও জানায়, গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় র‌্যাব-১১ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

র‌্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬