ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ছয়জন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্নগোপ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইসমাইল ভূঁইয়া ও আবু সাইদের বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— মো. ফাহিম ভূঁইয়া (৩৫), নূরে মোহাম্মদ (১৮), খোকন মিয়া (৫৫), নাহিদ (১৮), মো. জোবায়ের (২৪), এসএম তৌহিদুজ্জামান (২১)।

গ্রেফতারকৃত সবাই কর্নগোপ এলাকার বাসিন্দা এবং তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।

অভিযানে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি কাটা রাইফেল, রাইফেলের ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৩৬০ গ্রাম গাঁজা, ৫টি মোবাইল ফোন ও নগদ ২১ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতাররা সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ছয়জন গ্রেফতার

আপডেট সময় ০২:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬