ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

গ্যাস সিলিন্ডারের বেশি দাম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার দিঘিরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ইমন। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযানকালে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দিঘিরপাড় এলাকার ‘ভাই ভাই সেনেটারি’র মালিক জুয়েলকে (৩৪) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৩ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

এ ছাড়া উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বান্টি বাজার এলাকায় একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ‘বিসমিল্লাহ সুইটমিট’র মালিক আবদুস ছাত্তারকে (৫৪) একই আইনের ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ইমন বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে তিনি সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গ্যাস সিলিন্ডারের বেশি দাম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, জরিমানা

আপডেট সময় ১১:৫০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬