ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে ১৭ ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

সিদ্ধিরগঞ্জ নাসিক ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিতাস গ্যাসের কর্মকর্তারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ও অতিরিক্ত চুলা ব্যবহারের অভিযোগে ১৭টি ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ নাসিক ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় একাধিক ভবনে অবৈধ গ্যাস সংযোগ ও অতিরিক্ত চুলা ব্যবহার করে আসছিল ভবন মালিকরা। এর আগে একাধিকবার অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও রাতের আঁধারে একটি চাঁদাবাজ চক্র পুনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিত। এতে সরকার প্রতি মাসে বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছিল।

বিভিন্ন সূত্রে জানা যায়, ওই চক্রটি বিভিন্ন সংস্থার লোকজনকে ‘ম্যানেজ’ করার কথা বলে ভবন মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত।

হাউজিং এলাকার বাসিন্দারা জানান, এলাকায় অধিকাংশ ভবনের গ্যাস সংযোগ অবৈধ হওয়ায় সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে কেউ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার (প্রকৌশলী) আসাদুজ্জামান আজাদ বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে ১৭টি ভবনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ভবন মালিকদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ভবন মালিকরা রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতি করছেন, পাশাপাশি এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। ভবিষ্যতে যারা অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ১৭ ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

আপডেট সময় ০৮:০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬