ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে সমাবেশে আসছেন তারেক রহমান, লক্ষাধিক জমায়েতের প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর দিনই নারায়ণগঞ্জে এক সমাবেশে যোগ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার একটি কলেজ মাঠে করা হয়েছে অস্থায়ী মঞ্চ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এ মঞ্চে বক্তব্য রাখবেন তারেক রহমান। এ উপলক্ষে লক্ষাধিক নেতা-কর্মীর জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার বিকেলে আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠটি পরিদর্শনও করেছেন বিএনপির নেতারা। এ সময় মামুন মাহমুদ ছাড়াও নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জ-২ আসনে দলটির প্রার্থী নজরুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।

“সকালে তিনি সিলেট সফরে থাকবেন। ফেরার পথে তিনি নারায়ণগঞ্জে সমাবেশে যোগ দিবেন। নারায়ণগঞ্জ-১ ও ২ আসনকে ঘিরে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ আসনের প্রার্থীদের বাইরে অন্য আসনের প্রার্থীরাও এখানে থাকতে পারেন। আমরা লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতি রাখার একটি প্রস্তুতি নিয়েছি আমরা”, বলেন মামুন মাহমুদ।

এ সভা শেষ হতে রাত হয়ে যাবে বলেও জানান তিনি।

তারেক রহমানকে আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবিরকে চিঠি দিয়েছে জেলা বিএনপি।

সড়কপথে আসার কথা থাকলেও প্রয়োজনে হেলিকপ্টার অবতরণের সুবিধার্থে অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত রাখার আবেদন জানিয়ে রেখেছে দলটি। এছাড়া, সমাবেশটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সহায়তাও চাওয়া হয়েছে।
“উনি সড়কপথে আসবেন। কিন্তু প্রয়োজন হলে যাতে হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা করা যায়, সেই প্রস্তুতি রাখার অনুরোধ আমরা প্রশাসনকে জানিয়েছি”, যোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক।

আজ বুধবার দুপুরে সারাদেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। প্রচারণার প্রথম দিনই তারেক রহমান বেশ কয়েকটি সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন।

তার উপদেষ্টা মাহদী আমিন বিকেলে সংবাদ সম্মেলনে জানান, রাতেই বিমানে সিলেট চলে যাবেন তারেক রহমান। সেখানে পৌঁছে রাতেই তিনি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করবেন।

পরে সকাল থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের সমাবেশ হয়ে সন্ধ্যায় নারায়ণগঞ্জে আসবেন।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজারে সমাবেশে আসছেন তারেক রহমান, লক্ষাধিক জমায়েতের প্রস্তুতি

আপডেট সময় ১২:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬