ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দুইটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করবো: গিয়াস উদ্দিন

নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বহিষ্কৃত বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “ছাত্রজীবন থেকে জনগণের কল্যাণে কাজ করে আসছি। নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। সেই সুবাদে তারা ও এলাকার জনগণ আমার সাথে আছে। আল্লাহ ও জনগণের উপর আস্থা রাখি, এই নির্বাচনে দুইটি আসন থেকেই আমি সফলতা আনবো।”

বুধবার (২১ জানুয়ারি) সকালে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, “জাতীয় পর্যায়ের অনেক নেতা একটি আসন থেকে নির্বাচন করেন, আর আমি দুইটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। এটি অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমার দৃঢ় বিশ্বাস, জনগণ ও নেতাকর্মীরা আমার প্রতি আস্থাশীল ও সহানুভূতিশীল। ইনশাআল্লাহ আমরা কাজ করে বিজয় অর্জন করতে সক্ষম হবো।”

তিনি আরও বলেন, “আমি আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এবারে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসে সিদ্ধিরগঞ্জ থানাকে সোনারগাঁয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। চারটি আসনের নেতাকর্মীরা চেয়েছেন আমি চার আসন থেকেই নির্বাচন করি। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের অসংখ্য নেতাকর্মীর সঙ্গে আমার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সম্পর্ক রয়েছে। তাদের দাবির প্রতি সম্মান রেখেই আমি দুইটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি।”

গিয়াস উদ্দিন বলেন, “ছাত্রজীবন থেকে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীরা আমার পাশে ছিলেন। বহু নির্যাতন ও অত্যাচারের মধ্যেও তারা আমাকে ছেড়ে যায়নি। এখনও বিএনপির অধিকাংশ নেতাকর্মী আমাকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এবং আমার সঙ্গে কাজ করছে। যদিও দুইটি আসনে নির্বাচন করা কষ্টসাধ্য, তবে জনগণই আমার শক্তি। জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আমি আশা করি, দুইটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করবো।”

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ উভয় আসনে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুটবল’ বরাদ্দ দেন। একইসঙ্গে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের অন্যান্য ৪৬ জন প্রার্থীর প্রতীকও ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

দুইটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করবো: গিয়াস উদ্দিন

আপডেট সময় ১২:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬