ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ইটবাহী ট্রাকের ধাক্কায় জিয়াউল হক নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত হেলপারের নাম জানা গেলেও আহত চালকের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের উত্তর পাশে সোলেমান আহমেদ তানভীর পরিবহনের মালিকানাধীন মক্কা মদিনা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৩০৮৭) সড়কের পাশে দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিল। এ সময় এন.এস বিল্ডার্সের একটি ইটবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৫৬৯৯) দ্রুতগতিতে এসে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে কাভার্ডভ্যানটি সড়কের ঢালে গিয়ে আটকে যায় এবং ইটবাহী ট্রাকটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের ফলে ট্রাকের চালকের পাশে বসে থাকা হেলপার জিয়াউল হকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ট্রাকের চালক। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সার্জেন্ট খুরশীদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে একটি কাভার্ডভ্যান মহাসড়কের পাশে দাঁড়িয়ে চাকায় হাওয়া দিচ্ছিল। এ সময় একটি ইটবাহী ট্রাক পেছন থেকে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার জিয়াউল হক ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সামনে রাখা হয়েছে। এখনো নিহতের ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ আহত চালকের নাম-পরিচয় জানার চেষ্টা করছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১

আপডেট সময় ১২:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬