ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

নেতা হয়ে নয়, আপনাদের ভালোবাসায় থাকতে চাই: আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরীক্ষিত ও ত্যাগী নেতাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করেছেন। আমি কখনো নেতা হওয়ার চিন্তা করে রাজনীতি করিনি। নেতা হয়ে নয়, আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও পৌরসভার দরপত ঈদগাঁ মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহŸায়ক হযরত আলী রানার সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত হয়।
আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, ভোট পাওয়ার জন্য আমরা মিথ্যা আশ্বাস দেই না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, কৃষকদের দেওয়া হবে বিনাসুদে ঋণ। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠান, তাহলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ, মা-বোনদের বৈধ গ্যাস সংযোগের ন্যায্য দাবি পূরণ করা হবে। সভায় তিনি দলীয় শৃঙ্খলার কথা উলে­খ করে বলেন, কিছু নেতা দল থেকে বহিষ্কৃত হয়ে বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা বেঈমান ছাড়া কিছু নয়। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, আব্দুল হানিফ, সোনারগাঁ যুবদলের যুগ্ম আহŸায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, সালেহ মুসা, আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার আহŸান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

নেতা হয়ে নয়, আপনাদের ভালোবাসায় থাকতে চাই: আজহারুল ইসলাম মান্নান

আপডেট সময় ০৯:১৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬