ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

না:গঞ্জ ৫ আসনের প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের নিয়ে একমঞ্চে সুজন’র “জনগণের মুখোমুখি” শীর্ষক অনুষ্ঠান

মো: শফিকুল ইসলাম আরজু: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ‘একটি রাষ্ট্র নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ এ-ই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন এর উদ্যোগে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের নিয়ে একমঞ্চে জনতার মুখোমুখি অনুষ্ঠান।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ৯:৩০ মিনিটে সুশাসনের জন্য নাগরিক সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৫ আসনের জাতীয় সংসদ নির্বাচনের সব প্রার্থীরাই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও মাদক নিয়ন্ত্রণ সহ এলাকার উন্নয়নে এক মঞ্চে দাঁড়িয়ে অঙ্গীকার করেন এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের শপথ বাক্যটিতে সবাই একমত হয়ে সই করেন। পরবর্তীতে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ভোটারদের শপথ পাঠ পড়ে শোনান নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রুমন রেজা। উপস্থিত ভোটাররা শপথ পাঠ টি শুনে এক বাক্যে সম্মতি জানিয়ে হাত উত্তোলন করেন। শপথ পাঠ টি হল –
আমি এই মর্মে শপথ করছি যে, ভোট প্রদানকে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব মনে করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর সপক্ষে ভোটাধিকার প্রয়োগ করব।
অর্থ বা অন্য কিছুর বিনিময়ে অথবা অন্ধ আবেগের বশবর্তী হয়ে ভোটাধিকার প্রয়োগ করব না।
দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, মিথ্যাচারী, মানবতাবিরোধী, নারী-বিদ্বেষী ও নির্যাতনকারী, সাম্প্রদায়িক ব্যক্তি, সাজাপ্রাপ্ত অপরাধী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী, ঋণ খেলাপী, বিল খেলাপী, ভূমিদস্যু, পরিবেশ ধ্বংসকারী, কালোটাকার মালিক অর্থাৎ কোন অসৎ, অযোগ্য ও গণবিরোধী ব্যক্তিকে ভোট দেব না, দেব না, দেব না।

একই সাথে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা নির্বাচিত এবং নির্বাচিত হলে জনগণের কল্যাণে কি করবেন এবং নির্বাচিত না হলে কি করবেন সে বিষয়ে তাদের প্রত্যাশার কথা জানান। পাশাপাশি তারা জনগণের মুখোমুখি হয়ে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সুজন জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক সমন্বয়কারী জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক আশু,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ নারায়ণগঞ্জ জেলা সুজন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ নারায়ণগঞ্জ ৫ আসনের বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজ, সাংবাদিক, এডভোকেট, লেখক, কবি,শিক্ষক ছাত্র-ছাত্রীসহ নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

না:গঞ্জ ৫ আসনের প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের নিয়ে একমঞ্চে সুজন’র “জনগণের মুখোমুখি” শীর্ষক অনুষ্ঠান

আপডেট সময় ১২:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬