ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির ৪, একটিতে এনসিপি

বেসরকারি ফলাফল অনুযায়ী, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের চারটিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চারজন প্রার্থী। একটি আসনে বিএনপি জোটের প্রার্থীকে পেছনে ফেলেছেন ইসলামী ও সমমনা দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী।

রিটার্নি কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবির এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন ও নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম।

তাদের মধ্যে আল আমিন এনসিপির প্রার্থী এবং বাকিরা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এর আগে রিটার্নি কর্মকর্তা জানিয়েছিলেন এ জেলার পাঁচটি সংসদীয় আসনে ৫৫ শতাংশেরও বেশি ভোট পড়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেলায় পাঁচটি আসনের বিপরীতে ৪৮ জন প্রার্থী ছিলেন। চারটি আসনে বিএনপি প্রার্থী দিয়ে একটি শরিক দলকে ছেড়ে দিয়েছিল। কিন্তু প্রতিটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল।

সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে। সাবেক দুই বিএনপি নেতা স্বতন্ত্র এবং আরেকজন নতুন নিবন্ধিত বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী হন। বিএনপির ভোট একাধিকভাগে ভাগ হওয়ায় আসনটি হাতছাড়া হয় বিএনপির। যদিও আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামীকে ছেড়ে দিয়েছিল তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির ৪, একটিতে এনসিপি

আপডেট সময় ০১:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬