ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

স্টাফ রিপোর্টারঃ পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ২জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আনন্দ বাজার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায়, মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে এ অভিযান চালানো হয়।

কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ (‘১) (ক) ও (ঙ) -এর সংশ্লিষ্ট ধারায় ২টি পৃথক মামলায় ২ জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে বেশ কিছু দোকানদার দোকান বন্ধ করে সটকে পড়েন।

সহকারী কমিশনার ভূমি ( কাঁচপুর রাজস্ব ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলামসহ সোনারগাঁ থানা পুলিশের একটি টিম এই অভিযানে সহযোগিতা করে।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

আপডেট সময় ১২:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬