ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

মাদক কারবারি যদি আমার ভাইও হয়, ছাড় দেওয়া হবে না: এমপি দিপু

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতায় তিনি নির্বাচিত হয়েছেন এবং জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করবেন। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে এমপি দিপু বলেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কোনো সমস্যা থাকলে সরাসরি জানাতে অনুরোধ করেন তিনি।

উপজেলার প্রধান সমস্যা হিসেবে মাদককে চিহ্নিত করে নবনির্বাচিত এমপি বলেন, “মাদক কারবারি যদি আমার ভাইও হয়, তাকেও ছাড় দেওয়া হবে না।” মাদক নির্মূলে পুলিশকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নবনির্বাচিত এমপির কাছে তুলে ধরেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

মাদক কারবারি যদি আমার ভাইও হয়, ছাড় দেওয়া হবে না: এমপি দিপু

আপডেট সময় ০২:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬