ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

চাষাঢ়া হতে খাঁনপুর পর্যন্ত মাটি খুড়ে উচ্চ ভোল্টের বিদ্যুৎ ক্যাবল স্হাপন ; কর্তৃপক্ষের অবহেলায় জনগণ দুর্ভোগের শিকার

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া হতে মূলসড়কের পাশদিয়ে মাটি খুড়ে উচ্চ ভোল্টের বিদ্যুৎ ক্যাবল সরবরাহ করতে দেখা যায় খাঁনপুর হাসপাতাল পর্যন্ত। দীর্ঘ দিন যাবৎ এ স্হাপনার কাজ চলছে । মূলসড়কে এ কাজের ফলে রাস্তা সরু হওয়ায় একে সৃষ্টি হচ্ছে পরিবহনের যানঝট অপরদিকে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা। চলার পথে দেখা যায় রাস্তার বিভিন্ন স্হানে ক্যাবল ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সাথে খুঁড়ে তোলা মাটির স্তুুপ পড়ে আছে । তবে সব চেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে চাষাঢ়া বাগেজান্নাত মসজিদে নামাজ পড়তে আসা অর্ধশত মুসল্লীদের । মসজিদের সামনে এমন ভাবে হাই ভোল্টের ক্যাবল খোলামেলা ভাবে রাখা হয়েছে এতে র্ধমপ্রান মুসলমানদের মসজিদে আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে । অনেকে আবার আতঙ্কিত হয়ে যায়।
নির্মান করী প্রতিষ্ঠান জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা না করে ও যাতায়াত পথের সুব্যবস্হা তৈরী না করে উদাসীন ভাবে অবহেলায় কচ্ছপ গতিতে কাজ করে চলছে বলে এমনটাই অভিযোগ তুলে ধরেন অনেকে ।

দীর্ঘদিন ধরে চলমান এই নির্মাণ কাজের ফলে এলাকায় বেশ কিছু রাস্তা বন্ধ থাকায় স্থানীয় এলাকাবাসী স্বাভাবিক ভাবে যাতায়াত করতে পারছে না। তাদেরকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সকলের দাবী দ্রুত এই নির্মাণকাজ শেষ করে যাতায়াতের সঠিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

চাষাঢ়া হতে খাঁনপুর পর্যন্ত মাটি খুড়ে উচ্চ ভোল্টের বিদ্যুৎ ক্যাবল স্হাপন ; কর্তৃপক্ষের অবহেলায় জনগণ দুর্ভোগের শিকার

আপডেট সময় ০৯:৩১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪