ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপের টিস্যু কারখানার একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে এ আগুন লাগে।

খবর পেয়ে সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বাংলানিউজকে জানান, ভোর ৫টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করে তথ্য জানাতে পারবো।

জানা যায়, সকালে টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ১১:০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪