ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ-ডিবির কঠোর অবস্থান

রাজধানীতে সমাবেশে ডেকে অস্থিতিশীল করার চেষ্টার খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তল্লাশি চৌকি বসিয়ে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ডে এ চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিবি, সিদ্ধিরগঞ্জ থানা ও কাঁচপুর হাইওয়ে পুলিশের ব্যাপক সদস্য সাইনবোর্ড অংশে অবস্থান নেয়। ঢাকাগামী প্রায় সব পরিবহনকেই পুলিশ সদস্যরা থামিয়ে যাত্রীদের তল্লাশি করছে। তবে এ তল্লাশির ফলে মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হতে দেখা যায়নি।

শাহ আলম নামে কোমল মিনিবাসের এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রশাসন ধারণা পেয়েছে ঢাকায় কোনো একটি গ্রুপ বিশৃঙ্খলার চেষ্টা চালাবে। তাই তারা এই চেকপোস্ট বসিয়েছে বলে আমাদের বলেছে। আমাদের চেক করে ছেড়ে দিয়েছে, সময় বেশি নষ্ট করেনি। আমরা এতে সন্তুষ্ট।

আরেক যাত্রীর মতে, দেশকে ভালো রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগ উত্তম।

যাতায়াত নামের দূরপাল্লার একটি বাসের চালক বলেন, মহাসড়ক পুরো ফাঁকা রয়েছে। সাইনবোর্ড অংশে ১০ মিনিট গাড়ি আটকে যাত্রীদের তল্লাশি করা হয়েছে। মূলত যাদের সন্দেহ হয়েছে তাদেরই জিজ্ঞেস করেছে পুলিশ।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জানান, আমাদের টহল টিম মহাসড়কে রয়েছে। যানজট নেই, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেছেন, আমাদের কাছে তথ্য আছে একটি গ্রুপ বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মানুষদের এনে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার প্ল্যান আছে। সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি। চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ঢাকায় একটি মহলের ডাকা সমাবেশের খবরে আমরা সাইনবোর্ডে আছি। তল্লাশি করছি। কোনো ধরনের নাশকতাকারী যেন কোনো পরিকল্পনা করতে না পারে সেজন্য আমাদের নজরদারি রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ-ডিবির কঠোর অবস্থান

আপডেট সময় ০৫:৫৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪