ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপি’র দু‍‍-পক্ষের সংঘর্ষ, আহত-১০

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এতে দু’পক্ষের কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় স্তম্ভে ফুল দেয়ার জন্য সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার নেতাকর্মীদের নিয়ে মিছিল করে ফুল দেন। পরে সকাল ১১টায় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম।

এ সময় মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার সময় রেজাউল করিমের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মান্নান গ্রুপের মোবারক হোসেন, মামুন মিয়া, রিফাত হোসেন, রনি এবং রেজাউল করিম গ্রুপের নুর এ ইয়াছিন নোবেল, শাহপরান, আনোয়ার, হাবিবুর রহমান আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমকে নিয়ে আমরা ফুল দেয়ার সময় মান্নানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।’

উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান জানান, ‘রেজাউল করিম স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন নিয়ে আমার নেতা-কর্মীর ওপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এতে আমার বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছে।’

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকেই শান্ত করেছে। পরিস্থিতিতে বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। দুই পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপি’র দু‍‍-পক্ষের সংঘর্ষ, আহত-১০

আপডেট সময় ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪