ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে রেহানা-জয়-পুতুলের নামে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আলহাজ (১৮) নামে এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে (৭৪) প্রধান আসামি করে ২৬৮ জনের বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত ৩০০ আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করা হয়েছে। এর আগে ভুক্তভোগী বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করলে আদালতের নির্দেশে মামলা গ্রহণ করা হয়।

মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, হাসিনার ছোট বোন শেখ রেহেনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪), ইডেন কলেজ মহিলা ছাত্রলীগের সভাপতি রিভা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি (৩২) সহ আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০ জুলাই বিকেল ৫টার সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মৌচাক অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন মো. আলহাজ গুলিবিদ্ধ হন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশনায় মামলাটি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে রেহানা-জয়-পুতুলের নামে মামলা

আপডেট সময় ১০:২৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫