ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের ২০০ আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের মৈষটেক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি পিএলসি। এ সময় আনুমানিক ২০০ বাড়ির প্রায় ২০০ আবাসিক চুলা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই অভিযানে প্রায় ১০০ ফিট এমএস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়েছে।

জেলা প্রশাসনকে জানিয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা গতকাল বুধবার নারায়ণগঞ্জের মৈষটেক, মিরেরটেক, সোনারগাঁও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২ ইঞ্চি ডায়া বিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সংঘবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করে। দুর্বৃত্তদের এই অতর্কিত হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁও-এর উপমহাব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হয়। এ ছাড়া অত্র অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২ জন শ্রমিক ও কয়েকজন পুলিশ আহত হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে গত ৭ জানুয়ারি অভিযান পরিচালনা করে ১৪৫ শিল্প, ৮৬ বাণিজ্যিক ও ১৬ হাজার ৫৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০ হাজার ৯১৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দিনে ১ কোটি ১১ লাখ ১৩ হাজার ২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫১ লাখ টাকা। এ ছাড়া, এসব অভিযানে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের ২০০ আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ১১:৩৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫