ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে একরাতে ২ বাড়ীতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার লালুর কান্দি ও কলাগাছিয়ায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয় ২ জন।

জানা গেছে, রাত আড়াইটায় ১০/১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামে মানিকের বাড়ীতে হানা দিয়ে মানিক ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে নগদ ১ লাখ টাকা ও ৪ ভরি স্বণার্লংকারসহ অন্য মালামাল লুটে নেয়।

অন্য দিকে রাত দেড় টায় খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দী গ্রামের জয়নালের ঘরের টিনের বেড়া ভেঙ্গে ১২/১৩ জন মুখোশ পরিহিত ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে নগদ ১০হাজার টাকা, ১টি মোবাইল ফোন,গৃহিনীর গলায় থাকা রূপার চেইন ও বিদেশী টর্চলাইট ছিনিয়ে নেয়। পরে ডাকাতদল জায়নাল আবেদীনের ছেলে মিছির আলীর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাতপা বেঁধে নগদ ৮ হাজার টাকা, ১ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ৮ আনা ওজনের রূপার জিনিস লুটে নেয়। পরে এলাকাবাসী খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষনা দিলে লোকজন জড়ো হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালালাম উদ্ধারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজারে একরাতে ২ বাড়ীতে ডাকাতি

আপডেট সময় ১১:১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫