ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে গৃহবধূকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

বন্দরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ শারমিন বেগমকে কুপিয়ে জখম করে বসত বাড়ি ভাংচুর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়েরের হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ভাবী বাদী হয়ে লম্পট দেবর বিল্লাল, ছেলে সৌরভ হোসেন ও মেয়ে ঋতুকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ২(২)২৫ ধারা- ৪৪৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৪২৭/ ৫০৬ / ১১৪ পেনাল কোড।

এর আগে গত শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বন্দর উপজেলার লম্বাদরদী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার লম্বাদরদী এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে বিল্লাল হোসেন মিয়া দীর্ঘদিন ধরে তারেই বড় ভাই মুক্তার হোসেনের স্ত্রী শারমিন বেগমসহ তার পরিবারকে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। সে সাথে লম্পট দেবর বিল্লাল তার বড় ভাইয়ের স্ত্রীকে দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

এতে ভূক্তভোগী গৃহবধূ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লম্পট দেবর বিল্লাল তার বড় ভাই মুক্তার হোসেন ও তার ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এর জের ধরে গত শনিবার সকাল ১১টায় লম্পট বিল্লাল, ছেলে সৌরভ হোসেন ও মেয়ে ঋতু পূর্ব পরিকল্পিত ভাবে দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে লম্বাদরদীস্থ শারমিন বেগমের বসত বাড়ি অনাধিকার ভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে।

গৃহবধূ শারমিন বেগম লম্পট বিল্লাল ও তার সন্তানদেরকে গালাগালি করতে নিষেধ করলে ওই সময় লম্পট বিল্লাল ও তার ছেলে সৌরভ এবং মেয়ে ঋতু ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে শারমিন বেগমকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

ওই সময় হামলাকারি সৌরভ শারমিন বেগমের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ওই সময় হামলাকারিরা বসত ঘরের মালামাল ভাংচুর করে ২৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে গৃহবধূকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

আপডেট সময় ০৯:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫